বাবুলের পরিবর্তন যাত্রায় কালো পতাকা, দুই পক্ষের সংঘাত লাউদোহায়
দি নিউজ লায়নঃ যখন এরাজ্যে নির্বাচনের দিনক্ষন ঘোষনা করছিল নির্বাচন কমিশন তখন নিজের লোকসভা কেন্দ্রের অন্ডাল ও ফরিদপুর থানা এলাকায় মন্ত্রী বাবুল সুপ্রিয়র পরিবর্তন যাত্রায় কালো পতাকা দেখালো শাসকদলের কর্মী সমর্থকেরা।আর এই নিয়ে ফরিদপুর থানার লগনপুর মোড়ে দুই পক্ষের সংঘাত বেঁধে যায়। পুলিশ ও কমব্যাট ফোর্স পরিস্থিতি সামাল দেয়।
আজ নিজের পান্ডবেশ্বর লোকসভা কেন্দ্রের ফরিদপুর ও অন্ডাল থানা এলাকাতে বিজেপির পরিবর্তন যাত্রায় ছিলেন এই লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়,রাহুল সিনহা,পশ্চিম বর্ধমান জেলার বিজেপির সভাপতি লক্ষন ঘোড়ুই সহ কয়েকশো বিজেপি কর্মী সমর্থক।ফরিদপুর থানার লগনপুর মোড়ে শাসকদলের কর্মী সমর্থকেরা কালো পতাকা দেখায়।
আর তাই নিয়ে দুই পক্ষের সমর্থকেরা সংঘাতে জড়িয়ে পড়ে।এই একই ঘটনা দেখা যায় অন্ডালের দক্ষিনখন্ড এলাকায়।তবে দুই থানার পুলিশ অপ্রীতিকর ঘটনা শক্ত হাতে সামাল দেয়।বাবুল সুপ্রিয় জানায়, টিএমসির পতাকার রঙ কালো হওয়া উচিত।যা কালো মানুষেরা এই দলে আছে তাতে করে এদের পতাকার রঙ কালো আর এটা আজকেই প্রকাশিত হল।অন্যদিকে যারা কালো পতাকা দেখায় তাদের দাবী এই এলাকার ২ বারের সাংসদ বাবুল সুপ্রিয় এলাকার জন্য কিছুই করেননি।
Post a Comment